আমাদের কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরকি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত
যে অবশেষে আমাদের কলেজের নতুন ওয়েবসাইটি চালু হয়েছে।
এই নতুন ওয়েবসাইটটি শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের শিক্ষার পথকে আরও সুগম করার
একটি মাধ্যম। এখন থেকে আমাদের কলেজের সকল কার্যক্রম যেমন ক্লাসের সময়সূচি, পরীক্ষার
বিজ্ঞপ্তি, ফলাফল এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানান খবর শিক্ষার্থীরা এবং অভিভাবকরা
সহজেই জানতে পারবেন। এর মধ্যে দিয়ে কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি উন্নত
যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
আমি বিশ^াস করি যে, এই ওয়েবসাইটটি আমাদের কলেজকে এক নতুন মাত্রায় উন্নীত করবে এবং
আধুনিক শিক্ষার চাহিদা পূরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি আমাদের কলেজের স্বচ্ছতা,
দক্ষতা এবং আধুনিকতার প্রতীক হয়ে উঠবে।
এই ওয়েবসাইট তৈরীর পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে সেইসব শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের
আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
পরিশেষে সবাইকে আবারও অভিনন্দন।
মো. আব্দুর রহমান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
সৈয়দপুর আদর্শ কলেজ
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Syedpur Adarsha College
Syedpur, Jagannathpur, Sunamganj
Phone:+8801712-121962
E-mail: syedpurcollege2576@gmail.com
Website: www.syedpuradarshacollege.edu.bd