অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘‘সৈয়দপুর আদর্শ কলেজ এর নতুন ওয়েবসাইট চালু
হয়েছে’’। ডিজিটাল যুগে এসে এই নতুন ওয়েবসাইটটি কলেজ পরিবারের জন্য একটি... বিস্তারিত...
আমাদের কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরকি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত
যে অবশেষে আমাদের কলেজের নতুন ওয়েবসাইটি চালু হয়েছে।
এই নতুন ওয়েবসাইটটি শুধুমাত্র একটি... বিস্তারিত...
সুনামগঞ্জজেলাধীন ঐতিহ্যবাহি জগন্নাথপুর উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সৈয়দপুর আদর্শ কলেজে মূল ক্যাম্পাসটি ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন মধ্যখানে অবস্থিত। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ কলেজ রোডটি সৈয়দপুর টু গোয়ালাবাজার মহাসড়কে এসে মিলিত হয়েছে।
বর্তমানে শুধুমাত্র মানবিক বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কলেজ কোড #২৫৭৬ এবং ই.আই. আই. এন. নাম্বার ১২৯৯৭৯ যার এমপিও কোড নাম্বার ২০২২১২৯৯৭৯৩১। এই কলেজের ক্যাম্পাসে প্রায় ১০ একর জায়গা রয়েছে একটি ৪ তলা ভিত বিশিষ্ট আই. সি.টি. ভবন এবং একটি ৫ তলা ভিত বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবন রয়েছে এবং ০১ তলা বিশিষ্ট একটি বিল্ডিং রয়েছে অত্র কলেজে ২০টি শ্রেণী কক্ষ রয়েছে।
প্রতিষ্ঠাকাল:- কলেজটি ১৭ই মার্চ ১৯৯৫ ইং সালে প্রতিষ্ঠিত হয় এবং ০৯/০৯/১৯৯৯ ইং সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে শিক্ষার্থী ভর্তি সহ পাঠদানের অনুমতি লাভ করে। পরবর্তীতে ০৬/০৪/২০০৪ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে। কলেজটি ০৬/০৭/২০২৪ইং তারিখে এমপিওভুক্ত করণ হয়। উল্লেখ্য প্রতিষ্ঠার দিকথেকে কলেজটি উপজেলার ২তম কলেজ।
ইতিহাস: নব্বই দশকের মাঝামাঝিতে গ্রামিণ জনপদে উচ্চ শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুর গ্রামে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই সব বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মধ্যবর্তীস্থানে এ কলেজ প্রতিষ্ঠার ব্যাপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একসময় কলেজটি প্রতিষ্ঠা লাভ করে এবং শিক্ষানুরাগি অনেক ব্যক্তি সহযোগিতার হাত বাড়ান। ২০০০ সালে এসে স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ¦ আব্দুস সামাদ আজাদ মূল ক্যাম্পাসে এসে একটি বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন।পরবর্তীতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের প্রাণের মানুষ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ২০১৮ সালে কলেজে ০৪ তলা ভিত বিশিষ্ট ০৪ তলা আইসিটি ভবন এবং ২০১৯ ইং সালে ০৫ তলা ভিত বিশিষ্ট ০৫ তলা একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করেন। সেই থেকে কলেজের উন্নয়নে আরো দ্রæত এগিয়ে চলে এবং ভাল ফলাফলও করে আসছে। কলেজটি প্রথম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন-সৈয়দ আবুল আহমদ ( মেয়াদকাল : ১৯৯৯ থেকে মার্চ ২০১২ পর্যন্ত) কলেজের দ্বিতীয় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছে মুহাম্মাদ শাহেদ রাহমান, বি. এস.এস (অনার্স) এম. এস. এস রাষ্ট্রবিজ্ঞান , (সময়কাল: ০১ এপ্রিল ২০১২ থেকে ১০ই ডিসেম্বর ২০১২ পর্যন্ত) কলেজের তৃতীয় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বরত মো আব্দুর রহমান বি. এস. এস. (অনার্স) এম. এস. এস. (অর্থনীতি) (সময়কাল: ১১ই ডিসেম্বর ২০১৩ হতে বর্তমান)
| Class | মোট শিক্ষার্থী | ছাত্র | ছাত্রী |
|---|---|---|---|
| Eleven | ০ | ০ | ০ |
| Twelve | ০ | ০ | ০ |
| ভবনের ধরন | সংখ্যা | কক্ষ |
|---|
| যানবাহনের টাইপ | সংখ্যা |
|---|
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Syedpur Adarsha College
Syedpur, Jagannathpur, Sunamganj
Phone:+8801712-121962
E-mail: syedpurcollege2576@gmail.com
Website: www.syedpuradarshacollege.edu.bd